বুধবার ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত পর্নো-তারকা যুগল বান্দরবান থেকে গ্রেফতার

আলোচিত পর্নো-তারকা যুগল বান্দরবান থেকে গ্রেফতার
আলোচিত সেই বাংলাদেশি পর্নো-তারকা যুগল।ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলোচিত সেই বাংলাদেশি পর্নো-তারকা যুগলকে বান্দরবান থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অশ্লীল কনটেন্ট তৈরি ও প্রচারের দায়ে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকালে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারকৃত দম্পতি একটি বিদেশি পর্নোগ্রাফি ওয়েবসাইটে নিয়মিত অশ্লীল কনটেন্ট আপলোড করতেন। তাদের পরিচালিত এই ওয়েবপৃষ্ঠাটি বিশ্বের জনপ্রিয় পর্নো সাইটগুলোর মধ্যে শীর্ষস্থানে উঠে এসেছিল। সিআইডির একটি দল বান্দরবান থেকে তাদের গ্রেফতার করেছে। তাদের বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

জানা গেছে, এই পর্নো-তারকা যুগল বাংলাদেশে বসেই এসব ভিডিও ধারণ, সম্পাদনা ও আপলোড করতেন এবং এর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করছিলেন। বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী, পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ একটি গুরুতর ফৌজদারি অপরাধ। অভিযোগ রয়েছে, এই দম্পতি শুধু নিজেরাই অপরাধ করছেন না, বরং অন্যদেরও এই পথে যুক্ত হতে উৎসাহিত করছেন, যার ফলে বাংলাদেশে বসে পর্নো ভিডিও বানানো এবং প্রচারের একটি নেটওয়ার্ক গড়ে উঠছে।

সম্প্রতি ‘দ্য ডিসেন্ট’ নামের একটি সংবাদমাধ্যম এই যুগলের কার্যকলাপ জনসমক্ষে নিয়ে আসে, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

মন্তব্য করুন:

channel muskan ads