বুধবার ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইন্দোনেশিয়ার একটি স্কুলের মসজিদে বিস্ফোরণ, আহত ২০

ইন্দোনেশিয়ার একটি স্কুলের মসজিদে বিস্ফোরণ, আহত ২০

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি স্কুলের মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় একাধিক বিস্ফোরণে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৫ জন শিক্ষার্থী ও পাঁচজন শিক্ষক রয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জাকার্তা গ্লোব জানিয়েছে, উত্তর জাকার্তার স্টেট সিনিয়র হাইস্কুল ৭২-এর মসজিদে স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের বেশিরভাগই কাঁচের টুকরো ও বিস্ফোরণের ধাক্কায় সামান্য আঘাত পেয়েছেন।

ঘটনার পর বোমা নিষ্ক্রিয়কারী দল মসজিদ ও আশেপাশের এলাকায় তল্লাশি চালায়। তবে বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট, ত্রুটিপূর্ণ ইলেকট্রনিক যন্ত্র অথবা স্থানীয়ভাবে তৈরি বিস্ফোরক থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে।

ঘটনাস্থলের কাছে একটি রিমোট কন্ট্রোল, স্থানীয়ভাবে তৈরি বোমার মতো দেখতে কিছু অংশ এবং এয়ারসফট ও রিভলভারের মতো অস্ত্র পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং উদ্ধার করা সব আলামত ফরেনসিক ও বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখছেন।

মন্তব্য করুন:

channel muskan ads