বুধবার ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এইচএসসি পরীক্ষার ফল দেখে ‘শিহরিত’ কেয়া পায়েল

এইচএসসি পরীক্ষার ফল দেখে 'শিহরিত' কেয়া পায়েল

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া। চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ। মোট জিপিএ–৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। তবে এই ফলাফলের পাশাপাশি একটি উদ্বেগজনক তথ্য উঠে এসেছে: দেশের ২০২টি কলেজ থেকে একজন পরীক্ষার্থীও পাশ করতে পারেননি। গত বছর এই সংখ্যা ছিল ৬৫টি, অর্থাৎ এবার শূন্য পাশ করা কলেজের সংখ্যা বেড়েছে ১৩৭টি।

ফল প্রকাশের পর এমন পরিসংখ্যান দেখে চমকে গেছেন অনেকেই। তাদের মধ্যে একজন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ফলাফলের এই চিত্র দেখে তিনি নিজের ফেসবুক পেজে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন। কেয়া পায়েল লিখেছেন, “এইবারের এইচএসসির রেজাল্ট দেখে আমি শিহরিত।”

পাশের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির পাশাপাশি বিপুল সংখ্যক কলেজের এমন করুণ চিত্র শিক্ষাবিদ এবং অভিভাবকদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। কীভাবে এই ২০২টি কলেজের শিক্ষার মান উন্নয়ন করা যায় এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিশ্চিত করা যায়, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এই ফল শিক্ষা ব্যবস্থার সামগ্রিক চিত্র এবং প্রয়োজনীয় সংস্কারের গুরুত্ব তুলে ধরেছে।

মন্তব্য করুন:

channel muskan ads