মঙ্গলবার ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ওসমান হাদির ওপর গুলিবর্ষণ: সন্দেহভাজন হামলাকারীর পরিচয় শনাক্ত, বাড়ি পটুয়াখালীতে

ওসমান হাদির ওপর গুলিবর্ষণ: সন্দেহভাজন হামলাকারীর পরিচয় শনাক্ত, বাড়ি পটুয়াখালীতে

রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন এক যুবকের পরিচয় পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই যুবকের নাম ফয়সাল করিম মাসুদ (ডাকনাম রাহুল)। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়।

প্রাপ্ত তথ্যমতে, ফয়সালের পৈতৃক নিবাস বাউফলের কেশবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কলেজসংলগ্ন এলাকায়। তার বাবার নাম হুমায়ুন কবির। তবে তিনি ঢাকায় আদাবর এলাকার পিস কালচার হাউজিং সোসাইটির ৯ নম্বর রোডের ৪১ নম্বর বাসায় বসবাস করতেন। অনুসন্ধানে জানা গেছে, রাজধানীর আদাবর থানায় তার নামে পূর্বেই একটি মামলা রয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফয়সালের ছবি ও পিসিআর রিপোর্ট ছড়িয়ে পড়ার পর তার পরিচয় সামনে আসে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

উল্লেখ্য, বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় দিনের বেলাতেই প্রকাশ্যে শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সন্দেহভাজন হামলাকারীর পরিচয় জানাজানি হওয়ার পর বাউফল এলাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন:

channel muskan ads