শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কমলাপুর স্টেশনে ছুরি হাতে ভাইরাল যুবক গ্রেফতার

কমলাপুর স্টেশনে ছুরি হাতে ভাইরাল যুবক গ্রেফতার

কমলাপুর রেলওয়ে স্টেশনে ছুরি হাতে আতঙ্ক সৃষ্টি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া যুবক শাহ আলী সিকদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, গত ১৬ অক্টোবর কমলাপুর রেলওয়ে স্টেশনে ছুরি হাতে নিজের একটি ছবি তুলে শাহ আলী সিকদার তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন, যা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। রবিবার রাতে অভিযান চালিয়ে গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। শাহ আলী সিকদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, শাহ আলীর ছুরি হাতে প্ল্যাটফর্মে প্রকাশ্যে ঘোরার একটি ভিডিও গত ১৫ অক্টোবর রাতে একজন যাত্রী ফেসবুকে পোস্ট করার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিও ফুটেজে দেখা যায়, ওই যুবক স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ধূমপান করছেন এবং কাপড়ে মোড়ানো একটি ছুরি কোমর থেকে বের করে প্রকাশ্যে প্রদর্শন করছেন। কিছুক্ষণ পর তিনি সেটি আবার কাপড়ে মুড়ে কোমরে গুঁজে নেন, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছিল।

মন্তব্য করুন:

channel muskan ads