মঙ্গলবার ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কালিয়া পহরডাঙ্গা বিএনপির উঠান বৈঠক

কালিয়া পহরডাঙ্গা বিএনপির উঠান বৈঠক

বৈষম্য বিহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রুপরেখা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে উঠান বৈঠক করেছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের নিদর্শনায় পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের আয়োজনে এ বৈঠক করেন নেতাকর্মীরা।

শুক্রবার সন্ধ্যায় কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করেন।
পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ ইবাদত শিকদার এর সঞ্চালনায় ১নং ওয়ার্ডের বিএনপির সভাপতি মোঃ বাদশা মোল্লার সভাপতিত্বে। বক্তব্য রাখেন, বিএম নজরুল ইসলাম কাবুল সভাপতি পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপি, আলহাজ্ব কুবাদ সিকদার সাধারন সম্পাদক পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপি, মোঃ সেলিম মোল্লা সভাপতি পহরডাঙ্গা ইউনিয়ন যুবদল, মোঃ গোলাম রসুল সিকদার সাবেক সদস্য খুলনা জেলা ছাত্রদল, ডাঃ আশরাফ সিকদার।
উপস্থিত ছিলেন, মোঃ আবদুল কাদের সিকদার যুগ্ম আহবায়ক পহরডাঙ্গা ইউনিয়ন যুবদল, সোহেল রানা যুগ্ম আহবায়ক পহরডাঙ্গা ইউনিয়ন যুবদল, মোঃ বাবলু মল্লিক সাবেক যুগ্ন আহবায়ক পহরডাঙ্গা ইউনিয়ন যুবদল, মোহাম্মদ আলীসহ ওয়ার্ড বিএনপি নেতা- কর্মীরা।

মন্তব্য করুন:

channel muskan ads