রবিবার ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ

চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ
ফাইল ছবি

চট্টগ্রামে নির্বাচনী গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। তিনি চট্টগ্রাম-৮ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী।

ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল সোয়া ৫টার দিকে পাঁচলাইশের হামজারবাগ এলাকায়।

স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন, এরশাদ উল্লাহ হামজারবাগ এলাকায় গণসংযোগ চালাচ্ছিলেন। সে সময় তিনি গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কে বা কারা এই হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি।

এরশাদ উল্লাহ দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিবিদ এবং বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিস্তারিত সংবাদ আসছে…

মন্তব্য করুন:

channel muskan ads