শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক: জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষরের প্রস্তুতি

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক: জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষরের প্রস্তুতি

আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে আজ বুধবার (১৬ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সনদের সার্বিক প্রস্তুতি এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিতব্য ঐকমত্য কমিশনের পরবর্তী বৈঠকেও উপস্থিত থাকবেন, যেখানে এই প্রস্তুতির বিস্তারিত তুলে ধরা হবে।

যমুনার বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। এছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াও বৈঠকে উপস্থিত ছিলেন।

জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানটি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য করুন:

channel muskan ads