বুধবার ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

‘জুলাই সনদ’ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: সালাহউদ্দিন আহমেদ

‘জুলাই সনদ’ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন যে, ‘জুলাই সনদ’ স্বাক্ষর বাংলাদেশের ইতিহাসে যতদিন থাকবে, ততদিন এটি জাতির জন্য স্মরণীয় হয়ে থাকবে। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। যত দিন বাংলাদেশের ইতিহাস থাকবে, তত দিন এটি জাতির জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আজকের শহীদদের আত্মত্যাগ, রক্তদান, এই জাতির আকাঙ্ক্ষা ও জনপ্রত্যাশা—সব কিছু কেবল শুরু হলো।”

তিনি আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে গণতান্ত্রিক এবং সাংবিধানিক সংস্কারের রাষ্ট্রকাঠামো অর্জন করতে পারব। সেই রাষ্ট্রকাঠামোর মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। শক্তিশালী গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান নির্মিত হবে। রাষ্ট্রের সব ক্ষেত্রে ভারসাম্য বজায় থাকবে।”

নির্বাচন প্রসঙ্গে এই বিএনপি নেতা বলেন, “নির্বাচন কিভাবে হবে সেটা সংবিধানে লেখা আছে। বিভ্রান্তি তৈরির সুযোগ নেই।” এরপরও প্রধান উপদেষ্টা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বসতে চাইলে বসা হবে বলে জানান তিনি।

‘জুলাই সনদ’ স্বাক্ষরের এই ঘটনাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করতে পারে।

মন্তব্য করুন:

channel muskan ads