শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

টি-টোয়েন্টি দলে ফিরলেন অধিনায়ক লিটন দাস, বাদ সাইফউদ্দীন ও সৌম্য

টি-টোয়েন্টি দলে ফিরলেন অধিনায়ক লিটন দাস, বাদ সাইফউদ্দীন ও সৌম্য
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন চোটের কারণে দলের বাইরে থাকার পর অবশেষে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরলেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে তার অন্তর্ভুক্তি দলের জন্য স্বস্তির খবর।

গত এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনের সময় পাঁজরে চোট পেয়েছিলেন লিটন। প্রাথমিকভাবে চোটটিকে হালকা মনে হলেও, এর গুরুতরতার কারণে তাকে এশিয়া কাপের শেষ দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে (ভারত ও পাকিস্তানের বিপক্ষে) খেলতে পারেননি। সেই ম্যাচগুলোতে দলের নেতৃত্বভার সামলেছিলেন জাকের আলী অনিক।

এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও লিটনের অনুপস্থিতি ছিল। জাকের আলীর নেতৃত্বে সেই সিরিজে বাংলাদেশ ৩-০ ব্যবধানে জয়লাভ করে। অবশেষে, চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরছেন লিটন। গতকাল তিনি অনুশীলনে ফিরেছেন এবং আজ বৃহস্পতিবার দলের সাথে যোগ দিতে চট্টগ্রামে গেছেন।

এদিকে, লিটন দাসের প্রত্যাবর্তনের ফলে স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার সাইফউদ্দীন। আফগানিস্তান সিরিজে তিনি কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। এছাড়া, ভিসা জটিলতার কারণে আফগানিস্তান সিরিজে দলের সাথে যোগ দিতে না পারা সৌম্য সরকারকেও এবারের টি-টোয়েন্টি দলে রাখা হয়নি।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

মন্তব্য করুন:

channel muskan ads