মঙ্গলবার ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

টেলর-কেলসের বাগদানে ট্রাম্পের শুভেচ্ছা, রেকর্ড রিঅ্যাকশন

টেলর-কেলসের বাগদানে ট্রাম্পের শুভেচ্ছা, রেকর্ড রিঅ্যাকশন

মার্কিন পপ সুপারস্টার টেলর সুইফট তারকা খেলোয়াড় ট্র্যাভিস কেলসের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) নিজেদের বাগদান সেরে নিয়েছেন এ তারকা জুটি। এ খবরে রীতিমতো উচ্ছ্বসিত তাদের ভক্ত-অনুরাগীরা।

দুই বছরের প্রেমের সম্পর্কের পর এই মহৎ সিদ্ধান্ত নিয়েছেন ৩৫ বছরের এ তারকা জুটি। তাদের কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন গায়িকা নিজেই। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবিতে উঠে এসেছে তাদের ভালোবাসার মধুর মুহূর্ত।

সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে দেখা গেছে, সবুজ-ফুলে ভরা প্রাকৃতিক পরিবেশে তাদের রোমান্টিক মুহূর্তগুলো ধরা পড়েছে। ভক্তদের নজর কেড়েছে তাদের সেই প্রোপোজাল রিংও। হাঁটু গেড়ে টেলরকে প্রস্তাব দিচ্ছেন কেলসে। আর ক্যাপশনে লেখা—তোমাদের ইংরেজি শিক্ষিকা আর জিম শিক্ষকের বিয়ে হতে যাচ্ছে, সঙ্গে রাখা হয়েছে একটি ফায়ারক্র্যাকার ইমোজি।

সামাজিক মাধ্যমে ছবিগুলো ছড়িয়ে পড়তেই ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে। মাত্র ১২ ঘণ্টার মধ্যে বাগদানের খবরের এ পোস্টে ২৫ মিলিয়নেরও বেশি রিঅ্যাকশন আসে। নেটিজেনদের দাবি, এটি ইনস্টাগ্রামের রেকর্ড ভেঙে দিয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো তা প্রমাণিত হয়নি।

টেক জায়ান্ট কোম্পানি গুগলও এই শিল্পীর সম্মানে আয়োজন করেছে কনফেটি অ্যানিমেশনের। মূলত গুগলে ‘Taylor Swift’ লিখে সার্চ দিলে পেজে ভেসে উঠছে সেই কনফেটি। আর সেখানে ক্লিক করলেই নিয়ে যাওয়া হচ্ছে টেলরের সেই বাগদানের পোস্টের ইনস্টাগ্রাম লিংকে।

উল্লেখ্য, পপ সুপারস্টার টেলর সুইফট ও ট্র্যাভিস কেলসের সম্পর্কের সূচনা ঘটে ২০২৩ সালে। কেলসের ‘নিউ হাইটস’ পডকাস্টে টেলরের নাম উল্লেখ হওয়ার পর বিষয়টি আলোচনায় আসে। জুলাইয়ে কেলসে টেলরের এরাস ট্যুর কনসার্টে উপস্থিত হন এবং ব্যাকস্টেজে দেখা করার চেষ্টা করেন, তবে প্রথমবার সফল হননি। সেই ব্যর্থতার কয়েক মাস পর পরিস্থিতি বদলে যায়।

সেপ্টেম্বর মাসে টেলরকে দেখা যায় কেলসের এক ম্যাচে, যেখানে তিনি কেলসের মা ডোনা কেলসের পাশে বসেন। এক মাস পর ‘সেটারডে নাইট লাইভ’-এ তাদের প্রথম জনসম্মুখে উপস্থিতি ঘটে, যেখানে হাতে হাত ধরে হাঁটতে দেখা যায়। এরপর থেকে তাদের সম্পর্ক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

মন্তব্য করুন:

channel muskan ads