শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকায় বিএনপি’র সম্ভাব্য প্রার্থী যারা, দেখে নিন এক নজরে

ঢাকায় বিএনপি'র সম্ভাব্য প্রার্থী যারা, দেখে নিন এক নজরে
ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজধানী ঢাকার বিভিন্ন আসনের জন্য তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করার কাজ শুরু করেছে। দলীয় সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকার বেশ কয়েকটি আসনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নের জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে।

বর্তমানে ঢাকার যেসব প্রার্থীর নাম শোনা যাচ্ছে, তারা হলেন:

  • ঢাকা-৪: তানভীর আহমেদ রবিন

  • ঢাকা-৬: ইশরাক হোসেন

  • ঢাকা-৯: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস

  • ঢাকা-১৩: নাগরিক ঐক্যের আহ্বায়ক ববি হাজ্জাজ

  • ঢাকা-১৪: ‘মায়ের ডাক’ নামে পরিচিত সানজিদা ইসলাম তুলি

  • ঢাকা-১৫: শফিকুল ইসলাম মিল্টন

  • ঢাকা-১৬: আমিনুল হক

এছাড়াও, একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, ঢাকা-১৭ আসনটি এবার বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ছেড়ে দিয়েছে বিএনপি।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা-১৪ আসনের প্রার্থী সানজিদা ইসলাম তুলি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন। প্রাথমিকভাবে তুলি ঢাকা-১২ (তেজগাঁও) আসন থেকে প্রার্থী হতে আগ্রহী ছিলেন, তবে ওই আসনে গুম হওয়া ব্যারিস্টার আরমানের সম্ভাব্য মনোনয়নের কারণে তিনি ঢাকা-১৪ আসনে স্থানান্তরিত হয়েছেন। এর ফলে বিএনপি নেতা এস. এ. সিদ্দিক সাজু এই আসন থেকে বাদ পড়েছেন।

ইতোমধ্যে তারেক রহমানের নির্দেশে বিএনপির ঢাকা মহানগর উত্তর ইউনিটের নেতারা সানজিদা ইসলাম তুলিকে নিয়ে স্থানীয় পর্যায়ে প্রচার-প্রচারণা শুরু করেছেন।

অন্যদিকে, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সরকার ও ক্ষমতাসীন দলের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে জাতীয় সংসদে তার জোরালো কণ্ঠস্বর ছিল। এ কারণে তাকে শেখ হাসিনা সরকারের রোষানলে পড়ে একাধিকবার কারাবরণ করতে হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ও তাকে গ্রেপ্তার করা হয়।

বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের মতে, আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ জোট গঠনের অংশ হিসেবে ব্যারিস্টার পার্থকে ঢাকা-১৭ আসনটি ছেড়ে দেওয়া হয়েছে। গুলশান এলাকার বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, আন্দালিব রহমান পার্থের মনোনয়নের বিষয়ে দল থেকে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা পার্থের পক্ষে কাজ করছেন।

সূত্র : জনকন্ঠ

মন্তব্য করুন:

channel muskan ads