বুধবার ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মধ্যরাতে বিএনপির ৪ নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মধ্যরাতে বিএনপির ৪ নেতা বহিষ্কার
ফাইল ছবি

বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ডে সহিংসতা, হানাহানি এবং রাস্তা অবরোধসহ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় চার নেতাকে বহিষ্কার করেছে দলটি।

সোমবার (৩ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।

বহিষ্কৃত নেতারা হলেন: স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন এবং যুবদলের সোনাইছড়ীর সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোমবার সন্ধ্যার পর দলীয় মনোনয়নকে কেন্দ্র করে তারা (বহিষ্কৃতরা) চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার ও জলিল গেট এলাকায় সহিংসতা, হানাহানি এবং রাস্তা অবরোধসহ নানাবিধ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এসব কর্মকাণ্ডের জন্য এই চার নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে, বহিষ্কৃত এই চার নেতাই আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

মন্তব্য করুন:

channel muskan ads