বুধবার ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দীর্ঘ বিরতির পর ‘অন্তর্যামী’ দিয়ে লেডি অ্যাকশনে ফিরছেন মাহিয়া মাহি

দীর্ঘ বিরতির পর 'অন্তর্যামী' দিয়ে লেডি অ্যাকশনে ফিরছেন মাহিয়া মাহি

দীর্ঘ বিরতির পর আবারও রুপালি পর্দায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় তারকা মাহিয়া মাহি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই অভিনেত্রী তার নতুন সিনেমা ‘অন্তর্যামী’-তে অভিনয় করছেন, যার মাধ্যমে তিনি ফিরছেন এক লেডি অ্যাকশন চরিত্রে।

সিনেমাটি পরিচালনা করবেন সৈকত নাসির। এই বিষয়টি ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে মাহি নিজেই নিশ্চিত করেছেন। জানা গেছে, ‘অন্তর্যামী’-এর শুটিং ২০২৬ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে শুরু হবে। এরপর থাইল্যান্ড ও বাংলাদেশেও দৃশ্যধারণ করা হবে। সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন কলকাতার খ্যাতনামা অ্যাকশন ডিরেক্টর বাবা যাদব।

সিনেমায় অভিনয়ের পাশাপাশি একসময় রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন মাহিয়া মাহি। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি জানিয়েছিলেন, অভিনয় ছেড়ে দেবেন। তবে নির্বাচনে পরাজয়ের পর আবারও চলচ্চিত্রে ফেরার ইচ্ছা প্রকাশ করেন।

তবে এরপর তাকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। চলতি বছরের জুনে অনেকটা নীরবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখান থেকেই নতুন উদ্যমে বড় পর্দায় ফিরছেন এই তারকা।

মন্তব্য করুন:

channel muskan ads