ঢাকার পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে ‘অস্ত্রধারী সন্ত্রাসীরা’ গুলি করে হত্যা করেছে। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৭টায় এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। তবে কে বা কারা তাকে গুলি করেছে তাৎক্ষণিক তিনি তা জানাতে পারেননি।
আমিনুল হক জানান, পল্লবী থানা এলাকায় তাকে ৫ রাউন্ড গুলি ছুড়ে হত্যা করা হয়। গুলিবিদ্ধ কিবরিয়াকে মুমূর্ষু অবস্থায় সোহরাওয়াদী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কিবরিয়া খুনের ঘটনায় পল্লবী-মিরপুরসহ আশপাশের এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
বিস্তারিত আসছে…





