বুধবার ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ধানমন্ডি ৩২ নম্বরে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড: ত্রিমুখী ছাত্র মিছিল

ধানমন্ডি ৩২ নম্বরে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড: ত্রিমুখী ছাত্র মিছিল

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ভাঙাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। বুলডোজার কার্যক্রমকে ঘিরে আজ দুপুরে ছাত্র-জনতা ৩২ নম্বরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও সেনাবাহিনীর বাধার মুখে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (১৭ নভেম্বর) দুপুরে সেনাবাহিনী ও পুলিশ প্রথমে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একের পর এক সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়। জবাবে ছাত্ররাও ইটপাটকেল ছুড়লে উত্তেজনা চরমে ওঠে।

কিছুক্ষণ পরিস্থিতি শান্ত থাকলেও, দুপুর পৌনে ২টার দিকে ছাত্র-জনতা স্লোগান দিতে দিতে ফের সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আবারও সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে, ৩২ নম্বরের বিপরীত দিক থেকেও একটি ছাত্র মিছিল এসে মূল আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেয়। তিন দিক থেকে ছাত্র-জনতা অবস্থান নেওয়ার চেষ্টা করলেও, সেনাবাহিনী ও পুলিশ অবিরাম সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং যেকোনো মুহূর্তে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য করুন:

channel muskan ads