শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নওগাঁয় বিএনপি নেতা মোজাম্মেল শাহ বহিষ্কার

নওগাঁয় বিএনপি নেতা মোজাম্মেল শাহ বহিষ্কার
ছবি: সংগৃহীত

নওগাঁর পোরশা উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল শাহ চৌধুরীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে আপনার দলীয় পদবি স্থগিতসহ দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। অদ্য হতে আপনাকে দলীয় সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য এবং সব নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আপনার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।”

নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন এই তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে মোজাম্মেল শাহ চৌধুরী বলেন, “আমি কোনো শীর্ষ নেতার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা বা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করিনি। আমাকে অন্তত এক ঘণ্টার জন্য হলেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া উচিত ছিল। তাড়াহুড়ো করে জেলার নেতারা কীভাবে বহিষ্কারের এই সিদ্ধান্ত নিলেন, তা আমার বোধগম্য নয়। এভাবে কাউকে বহিষ্কার করার নজির আছে কিনা, তাও আমার জানা নেই।”

মন্তব্য করুন:

channel muskan ads