শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ, অভিযোগ জামায়াতের বিরুদ্ধে

নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ, অভিযোগ জামায়াতের বিরুদ্ধে
নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ । ছবি: সংগৃহীত

চট্টগ্রাম, ০৫ নভেম্বর: চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ নির্বাচনী প্রচারণার সময় গুলিতে আহত হয়েছেন। এই ঘটনায় সরোয়ার বাবলাসহ আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে, যদিও সরোয়ার বাবলাকে নিয়ে মৃত্যুর খবর এখনো নিশ্চিত নয়। এই হামলার পেছনে জামায়াত-শিবির জড়িত বলে অভিযোগ করেছেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

বুধবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, মনোনয়ন পাওয়ার পর এরশাদ উল্লাহ হামজারবাগ এলাকায় গণসংযোগ চালাচ্ছিলেন। সেসময় তিনি গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা এই হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এরশাদ উল্লাহ বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্বে আছেন।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, এরশাদ উল্লাহ বায়েজিদ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। সেসময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। এরশাদ উল্লাহর পায়ে গুলি লেগেছে এবং তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান কালবেলাকে বলেন, “নির্বাচনী প্রচারণাকালে জামায়াত-শিবিরের লোকজন এরশাদ ভাইকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। আমরা শুনেছি সরোয়ার বাবলা ঘটনাস্থলে মারা গেছেন, তবে আমি এখনো নিশ্চিত হতে পারিনি। আমি এভারকেয়ার হাসপাতালে যাচ্ছি, যেখানে এরশাদ ভাইসহ গুলিবিদ্ধদের ভর্তি করা হয়েছে।”

মন্তব্য করুন:

channel muskan ads