রবিবার ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্বিঘ্ন ঘুমের জন্য ৫টি কার্যকর অভ্যাস

নির্বিঘ্ন ঘুমের জন্য ৫টি কার্যকর অভ্যাস

ঘুম—এই শব্দটি শুধু বিশ্রামের জন্য নয়, বরং একটি সুস্থ জীবনের ভিত্তি। কিন্তু আধুনিক জীবনের ব্যস্ততা ও মানসিক চাপের কারণে এখন অনেকেই ঘুমজনিত সমস্যায় ভুগছেন। বিশেষজ্ঞদের মতে, কয়েকটি সাধারণ অভ্যাস গড়ে তুললেই মিলতে পারে শান্ত ঘুমের নিশ্চয়তা। চলুন জেনে নেওয়া যাক সেসব অভ্যাস সম্পর্কে

১. নির্দিষ্ট সময় মেনে ঘুমাতে যান

প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া ও উঠার অভ্যাস শরীরের বায়োলজিক্যাল ক্লককে স্থিতিশীল করে। এটি ঘুমাতে সহজ করে তোলে এবং সকালে সতেজ ঘুম ভেঙে যায়।

২. ঘুমের আগে স্ক্রিন টাইম কমান

স্মার্টফোন, ট্যাব কিংবা ল্যাপটপের আলো মেলাটোনিন হরমোনের নিঃসরণে বাধা দেয়, যা ঘুমের জন্য গুরুত্বপূর্ণ। ঘুমাতে যাওয়ার অন্তত ৩০ মিনিট আগে এসব ডিভাইস থেকে দূরে থাকাই ভালো।

৩. রাতের খাবারে হালকা খাবার বেছে নিন

অতিরিক্ত মসলাযুক্ত বা ভারী খাবার রাতে খেলে হজমে সমস্যা হয়, যা ঘুমে ব্যাঘাত ঘটায়। তাই রাতের খাবার হোক সহজপাচ্য ও পরিমাণে কম।

৪. ক্যাফেইন ও চিনি এড়িয়ে চলুন

চা-কফির মতো ক্যাফেইনযুক্ত পানীয় বা অতিরিক্ত চিনি শরীরে উদ্দীপনা তৈরি করে, যা ঘুমের শত্রু। দুপুরের পর এগুলো গ্রহণ না করাই ভালো।

৫. শোবার ঘরকে আরামদায়ক রাখুন

নিরিবিলি, অন্ধকার ও ঠান্ডা পরিবেশ ঘুমে সহায়ক। বিছানার চাদর, বালিশ ও বাতাস চলাচলের দিকেও খেয়াল রাখা জরুরি।


বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন মাত্র ৭-৮ ঘণ্টা নিরবিচারে ঘুম শরীর ও মস্তিষ্ককে করে তোলে আরও কর্মক্ষম। তাই আজ থেকেই গড়ে তুলুন কিছু ঘুমবান্ধব অভ্যাস—ভালো থাকুন, সুস্থ থাকুন।

মন্তব্য করুন:

channel muskan ads