মঙ্গলবার ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পিকআপ, চালকসহ নিহত ২

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পিকআপ, চালকসহ নিহত ২

ঢাকার ধামরাইয়ে পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে ধামরাই উপজেলার পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দেপাশাই কারাবিল এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে মো. মনির হোসেন (৩৫) ও চাপিল এলাকার সৈকত হোনের ছেলে মো. মনির হোসেন (২৫)। আহতরা হলেন—চাপলি এলাকার সাইফুজ্জামান ও আশুলিয়ার শান্তিপাড়ার মিজান।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে আশুলিয়ার জামগড়া থেকে মুরগির খাবার নিয়ে ধামরাইয়ের ধানতারা বাজারে ডেলিভারি দিতে যায়। ডেলিভারি করে ফেরার পথে পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে পিকআপটি পাশের পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলে চালকসহ দুজন নিহত হয়।

ধামরাই ফায়ার স্টেশন লিডার জহিরুল ইসলাম বলেন, রাত পৌনে ২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহতদের ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, নিহতদের পরিবার ময়নাতদন্ত করাবেন না। এজন্য ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন:

channel muskan ads