শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নোয়াখালীকে বিভাগ করার দাবিতে মশাল মিছিল

নোয়াখালীকে বিভাগ করার দাবিতে মশাল মিছিল

বৃহত্তর নোয়াখালীকে একটি স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় চৌমুহনী চৌরাস্তায় মশাল মিছিল করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। মিছিলটি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন চত্বর প্রদক্ষিণ করে।

এই কর্মসূচিতে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলন কমিটির সমন্বয়ক সাইফুর রহমান রাসেল, ফারভেজ মোল্লা, চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাসুম মির্জা, নিশান ফাউন্ডেশনের মহাসচিব ইয়াকুব ইমন, আল আমিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আল আমিনসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, প্রায় আড়াইশ বছরের ঐতিহ্যবাহী জেলা এবং হাজার বছরের সমৃদ্ধ জনপদ বৃহত্তর নোয়াখালী— যার মধ্যে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং পার্শ্ববর্তী জেলাসমূহ অন্তর্ভুক্ত— সেগুলোকে নিয়ে দ্রুত একটি নতুন বিভাগ ঘোষণা করা হোক। তারা সরকারের প্রতি এই জোর দাবি জানান।

বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, সকল দিক থেকে উন্নত ও দেশের অন্যতম ধনী জেলা নোয়াখালীকে যদি বিভাগ হিসেবে ঘোষণা করা না হয়, তবে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে।

মন্তব্য করুন:

channel muskan ads