বলিউড অভিনেত্রী সারা আলি খান পর্দায় যতই সাদামাটা এবং সংযত রূপে ধরা দেন না কেন, বাস্তব জীবনে তাঁর এক দুষ্টু-মিষ্টি দিক সম্প্রতি কপিল শর্মার মঞ্চে উন্মোচিত হয়েছে। অভিনেতা ভিকি কৌশল সারার এমন এক গোপন স্বভাবের কথা ফাঁস করতেই দর্শক ও ভক্তরা হতবাক হয়ে গেছেন। তারকার সাধারণ জীবনের আড়ালে লুকিয়ে থাকা এই অজানা রূপ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সারা আলি খান তাঁর মা অমৃতা সিংয়ের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ এবং মায়ের সাথে সময় কাটাতে খুব ভালোবাসেন। তবে, একবার এমন একটি ঘটনা ঘটেছিল যখন সারা নিজের মায়ের ওপর রীতিমতো ‘রেগে’ গিয়েছিলেন। ভিকি কৌশল তখন পাশে বসেছিলেন এবং সারার এমন আচরণে প্রথমে ভেবেছিলেন তিনি মজা করছেন। কিন্তু পরে মাকে শাসন করতে দেখে তিনি হতবাক হয়ে যান।
ভিকি কৌশল পরে জানতে পারেন, ঠিক কী কারণে সারা আলি খান তাঁর মায়ের ওপর রেগেছিলেন এবং কী বলেছিলেন। দোষ ছিল একটাই – অমৃতা সিং ১৬০০ টাকা দিয়ে একটি তোয়ালে কিনে ফেলেছিলেন! এই ঘটনায় সারা খুব রেগে যান এবং তাঁর মাকে প্রশ্ন করেন, “কী দরকার ছিল? মেকআপ ভ্যানে কত তোয়ালে থাকে। তাহলে আলাদাভাবে তোয়ালে কেনার কী প্রয়োজন?”
ভিকি কৌশল পাশে দাঁড়িয়ে সবটা শুনে বিশ্বাস করতে পারেননি যে, সারা এভাবে তাঁর মাকে ‘শাসন’ করতে পারেন। এই পরিস্থিতিতে কোনও উত্তর খুঁজে না পেয়ে ভিকি কৌশল কেবল চুপ করে গিয়েছিলেন।
সারা আলি খান বরাবরই বেশ গোছানো এবং অযথা খরচ পছন্দ করেন না। এই ঘটনা আরও একবার প্রমাণ করে যে, সারা একজন স্টার কিড হওয়া সত্ত্বেও বেশ বুঝে-শুনেই চলেন।





