রবিবার ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাড়তি স্পিনার নিয়ে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

বাড়তি স্পিনার নিয়ে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজে স্পিনারদের দাপট ছিল চোখে পড়ার মতো। উইকেটের স্পিন সহায়ক চরিত্র দেখে সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়রা ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো ৫০ ওভারই স্পিনারদের দিয়ে বল করিয়েছিল। এমনকি সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের স্পিনাররাই প্রতিপক্ষের সবকটি উইকেট তুলে নেন।

এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে, আসন্ন টি-টোয়েন্টি সিরিজে দলকে আরও শক্তিশালী করতে ওয়েস্ট ইন্ডিজ একজন বাড়তি স্পিনারকে দলে অন্তর্ভুক্ত করেছে।

ওয়ানডে সিরিজ মিরপুরের হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হলেও, টি-টোয়েন্টি সিরিজ চট্টগ্রামে মাঠে গড়াবে। ভেন্যু ভিন্ন হলেও সফরকারীরা ধারণা করছে যে কন্ডিশন স্পিন নির্ভরই থাকবে। তাই সবদিক বিবেচনা করে বাঁহাতি স্পিনার খারি পিয়েরেকে টি-টোয়েন্টি স্কোয়াডে যুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ।

খারি পিয়েরে যুক্ত হলেও স্কোয়াডের সদস্য সংখ্যা কমে ১৪ জনে দাঁড়িয়েছে। এর কারণ হলো দুই পেসার শামার জোসেফ ও জেডিয়াহ ব্লেডস ইনজুরির কারণে এই সিরিজে খেলতে পারছেন না।

এর আগে, এই দুই পেসার ছিটকে যাওয়ার পর ওয়ানডে স্কোয়াডে আকিল হোসেন ও রেমন সিমন্ডসকে যুক্ত করা হয়েছিল। এখন টি-টোয়েন্টি দলে খারি পিয়েরেকে নেওয়া হলো। ওয়ানডে সিরিজে তিন ম্যাচে তিনি ১ উইকেট পেয়েছিলেন।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি আগামী ২৭ অক্টোবর মাঠে গড়াবে। পরের দুটি ম্যাচ যথাক্রমে ২৯ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। প্রতিটি খেলা বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড:

শাই হোপ (অধিনায়ক), অলিক আথানাজে, আকিম অগাস্তে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, ব্রেন্ডন কিং, গুদাকেশ মোতি, রভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, রেমন সিমন্ডস ও খারি পিয়েরে।

মন্তব্য করুন:

channel muskan ads