শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপির ২৩৭ আসনের প্রার্থী ঘোষণা: বাদ পড়লেন দুই হেভিওয়েট

বিএনপির ২৩৭ আসনের প্রার্থী ঘোষণা: বাদ পড়লেন দুই হেভিওয়েট
ছবি: সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭ আসনে তাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তবে এই তালিকায় দুটি পরিচিত মুখ অনুপস্থিত।

ঢাকা-১২ আসন থেকে সাবেক যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের মনোনয়ন প্রায় নিশ্চিত ধরা হলেও, তার বদলে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে বেছে নিয়েছে বিএনপি।

অন্যদিকে, বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলালও এবার প্রার্থী তালিকায় জায়গা পাননি। এই আসনে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও উজিরপুর উপজেলা সভাপতি সরফুদ্দিন আহমেদ সান্টুকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়াও, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং রুমিন ফারহানাসহ বিএনপির আরও বেশ কয়েকজন পরিচিত নেতার নাম ঘোষিত তালিকায় আসেনি।

দলীয় সূত্র থেকে জানা গেছে, নির্বাচনের আগে প্রার্থী তালিকায় আরও পরিবর্তন ও পরিবর্ধন হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ২৩৭ আসনের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।

মন্তব্য করুন:

channel muskan ads