মঙ্গলবার ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর ইমরান হোসেন মিথুনের সাদকায়ে জারিয়া।

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর ইমরান হোসেন মিথুনের সাদকায়ে জারিয়া।

ঢাকার মিরপুর পল্লবীতে বিএনপি চেয়ারপারসন ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সাদকায়ে জারিয়া সম্পন্ন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মীর ইমরান হোসেন মিথুন।

শুক্রবার বাদ জুম্মা পল্লবীর এ ব্লকের বায়তুশ সালাম জামে মসজিদ সংলগ্ন এতিমখানা মাদ্রাসায় তাঁর পক্ষ থেকে ছাগল ও নগদ অর্থ প্রদান করা হয়। মাদ্রাসা ও এতিমখানার কর্তৃপক্ষের হাতে ছাগল ও অনুদান হস্তান্তর করেন মীর ইমরান হোসেন মিথুন নিজেই। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সদকায়ে জারিয়া শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে তাৎক্ষণিক দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
জননেতা মীর ইমরান হোসেন মিথুন বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন—তিনি বাংলাদেশের গণতন্ত্র-সংগ্রামের প্রতীক। তাঁর সুস্থতা কামনা করা আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব।”

সহানুভূতি, মানবিকতা ও জনগণের প্রতি দায়িত্ববোধের অতুলনীয় দৃষ্টান্ত রেখে তিনি মানুষের কাছে দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় দোয়া প্রার্থনা করেন।

এই সাদকায়ে জারিয়া কার্যক্রমকে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী একটি মানবিক ও অনুকরণীয় উদ্যোগ হিসেবে স্বাগত জানান।

মন্তব্য করুন:

channel muskan ads