শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারতের একাদশে ২ বদল: সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কারা বাদ, কারা দলে?

ভারতের একাদশে ২ বদল: সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কারা বাদ, কারা দলে?
ছবি: সংগৃহীত

এক দিনের সিরিজের শেষ ম্যাচে ভারতের প্রথম একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলছেন না এক অলরাউন্ডার এবং এক ফাস্ট বোলার। বাদ পড়া খেলোয়াড়রা হলেন নীতীশ কুমার রেড্ডি এবং অর্শদীপ সিং। তাদের পরিবর্তে দলে এসেছেন কুলদীপ যাদব এবং প্রসিদ্ধ কৃষ্ণ।

নীতীশ কুমার রেড্ডিকে বাদ দেওয়ায় ভারতের ব্যাটিং শক্তি কিছুটা কমবে। তার জায়গায় রিস্ট স্পিনার কুলদীপ যাদবকে নেওয়া হয়েছে, যা সিডনির স্পিন-বান্ধব পিচের কথা মাথায় রেখে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। দলে অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দরও থাকায়, ভারত মোট তিনজন স্পিনার নিয়ে মাঠে নামছে।

ফাস্ট বোলার অর্শদীপ সিং-এর বদলে প্রসিদ্ধ কৃষ্ণকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে ফাস্ট বোলিং বৈচিত্র্য কিছুটা কমতে পারে, কারণ মহম্মদ সিরাজ এবং হর্ষিত রানা দুজনেই ডানহাতি ফাস্ট বোলার। নীতীশের অনুপস্থিতিতে মিডিয়াম পেস বোলিংয়ের অভাবও অনুভব হতে পারে। প্রথম দুটি ম্যাচে ভালো পারফর্ম করতে না পারলেও হর্ষিত রানার ওপর কোচ গৌতম গম্ভীর আস্থা রেখেছেন।

বিরাট কোহলি, যিনি প্রথম দুটি ম্যাচে রান পাননি, তিনিও খেলছেন। মূল ব্যাটিং অর্ডারে আর কোনো পরিবর্তন আসেনি। যশস্বী জয়সওয়াল এবং ধ্রুব জুরেল এই সিরিজে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।

অস্ট্রেলিয়ার প্রথম একাদশেও একটি পরিবর্তন এসেছে। জাভিয়ের ব্রাটলেটের পরিবর্তে নাথান এলিস খেলছেন মিচেল মার্শদের হয়ে।

ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।

মন্তব্য করুন:

channel muskan ads