আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৩টা ৩২ মিনিটে সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়। পোস্টটিতে কিছু ভুয়া ছবি কার্ড সংযুক্ত করে ক্যাপশনে লেখা হয়েছে: “সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে কেন্দ্র করে নির্বাচন পরিচালনা-সংক্রান্ত নানা অপপ্রচার চালানো হচ্ছে। জনসাধারণের প্রতি বিনীত অনুরোধ, আপনারা এই ধরনের মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকুন।”
পোস্টটিতে আরও উল্লেখ করা হয়, গত ১৯ জুন একই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছিল।





