রবিবার ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল কারখানার সন্ধান, আটক ৩

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল কারখানার সন্ধান, আটক ৩
ছবি : কালবেলা

রাজধানীর মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্পে একটি ককটেল কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি দল অভিযান চালিয়ে ৩৫টি তাজা ককটেল, ২৩টি ককটেল তৈরির জর্দার কৌটা এবং বিপুল পরিমাণ কাঁচামাল উদ্ধার করেছে। এ ঘটনায় ককটেল তৈরির অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান কালবেলাকে জানান, জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ককটেল ও সরঞ্জামাদিসহ একটি আস্তানা চিহ্নিত করা হয়েছে এবং তিনজনকে আটক করা হয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

অভিযানে নেতৃত্ব দেওয়া মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন জানান, জেনেভা ক্যাম্পের একটি ভবনের ছাদে এই ককটেল তৈরির কারখানাটি গড়ে উঠেছিল। সেখান থেকে বিপুল সংখ্যক ককটেল ও তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের মোক্তারের বাড়িতে ককটেল তৈরির কার্যক্রম চলছিল এবং বুনিয়া সোহেলের বড় ভাই টুনটুনের বাড়ির ছাদে ককটেলগুলো মজুদ করা হচ্ছিল।

বর্তমানে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং উদ্ধার হওয়া ককটেলগুলো নিরাপদে সরিয়ে নিষ্ক্রিয় করার কাজ করছেন।

সূত্র : কালবেলা

মন্তব্য করুন:

channel muskan ads