রবিবার ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রিয়া মনিকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করব’: হিরো আলম

রিয়া মনিকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করব': হিরো আলম
হিরো আলম ও রিয়া মনি। ছবি : সংগৃহীত

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি ‘হিরো আলম’ নামেই অধিক পরিচিত, আবারও শিরোনামে এসেছেন। তিনি ঘোষণা দিয়েছেন যে, রিয়া মনিকে তালাক দেওয়ার পর তিনি দুধ দিয়ে গোসল করবেন।

শুক্রবার (১৭ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে হিরো আলম লিখেছেন, “আগামীকাল রিয়া মনিকে তালাক দিয়ে এবার দুধ দিয়ে গোসল করব।”

এর আগেও গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে হিরো আলম জানিয়েছিলেন, “আগে দুবার বিয়ে করেছি। কিন্তু যাদের বিয়ে করেছি, তারা সবাই আমাকে ব্যবহার করে শুধু তারকা হওয়ার চেষ্টা করেছে। বাইরে থেকে বলত সংসার করবে, সন্তান নেবে; কিন্তু মনে ছিল শুধু ফেমাস হওয়ার ইচ্ছা। তাই সংসার টেকেনি।”

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে হিরো আলম জানান, তিনি এখন নতুন কাজ নিয়ে ব্যস্ত থাকতে চান। তিনি আরও বলেন, “নতুন কিছু সিনেমার গান শেষ করেছি, সেগুলো শিগগির রিলিজ হবে। আরও কিছু সিনেমার পরিকল্পনা চলছে।”

রিয়া মনির অভিযোগ:

এদিকে, বৃহস্পতিবার রিয়া মনি নিজের ফেসবুক লাইভে এসে হিরো আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। কাঁদতে কাঁদতে তিনি বলেন, সংসার করার সময় হিরো আলম মিথিলা নামে এক মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। ওই মেয়েটি তাকে ধর্ষণের অভিযোগেও মামলা দিয়েছে।

রিয়া মনি জানান, এসব ঘটনার কারণে তিনি হিরো আলমকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন এবং তালাকনামাও পাঠান। এমনকি তালাকের কাগজ হাতে পেয়ে হিরো আলম আত্মহত্যার চেষ্টা করেন বলেও দাবি করেন তিনি।

তবে এরপরেও রিয়া মনি তার সঙ্গে সংসারেই থেকে গিয়েছিলেন, কারণ পরিস্থিতি জটিল হয়ে পড়েছিল। কিন্তু হিরো আলম তার আচরণে কোনো পরিবর্তন আনেননি বলেও অভিযোগ রিয়ার।

মন্তব্য করুন:

channel muskan ads