শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রোগীর বাবাকে চড় মারলেন চিকিৎসক, ভিডিও ভাইরাল

রোগীর বাবাকে চড় মারলেন চিকিৎসক, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

একটি অসুস্থ শিশুকন্যাকে চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তার বাবা। কিন্তু কর্তব্যরত চিকিৎসক শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করতে অনীহা প্রকাশ করেন। বাবা বারবার অনুরোধ করতে থাকলেও চিকিৎসক তাতে কর্ণপাত করেননি, বরং বিরক্ত হয়ে এক পর্যায়ে ওই বাবার গালে চড় মেরে বসেন।

এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ঘটনাটি গত রবিবার ভারতের আহমেদাবাদে ঘটেছে। ভুক্তভোগী যুবক জানিয়েছেন, তিনি তার সন্তানকে নিয়ে চিকিৎসকের কাছে গেলে তিনি স্বাস্থ্যপরীক্ষা করতে রাজি হননি। কিন্তু সন্তানের অবস্থার কথা ভেবে তিনি চিকিৎসককে বারবার অনুরোধ করতে থাকেন।

পুরো ঘটনাটি ওই তরুণ তার মোবাইলে রেকর্ড করছিলেন। বিষয়টি বুঝতে পেরেই চিকিৎসক তার গালে চড় মারেন এবং ভিডিও করতে বাধা দেন। পরিস্থিতি সামলাতে একজন নিরাপত্তারক্ষী এগিয়ে এলে চিকিৎসক তার ওপরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।

তিনি রাগে চিৎকার করে বলেন, “নিরাপত্তারক্ষী তো কখনোই কিছু করে না।”

এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের নজরে আসে। সোমবার দুপুরে পুলিশ তাদের এক্স হ্যান্ডলে (পূর্বে টুইটার) জানায়, তারা রোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে তারা চিকিৎসকের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করতে রাজি নন।

মন্তব্য করুন:

channel muskan ads