বুধবার ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শাহজালালে অগ্নিকাণ্ড: তিন দিনের বিশেষ ফ্লাইটের চার্জ মওকুফ ঘোষণা

শাহজালালে অগ্নিকাণ্ড: তিন দিনের বিশেষ ফ্লাইটের চার্জ মওকুফ ঘোষণা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে আগুন লাগার কারণে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সরকার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। গত ১৯ থেকে ২১ অক্টোবর পর্যন্ত পরিচালিত অতিরিক্ত বিশেষ ফ্লাইটগুলোর জন্য ধার্যকৃত সমুদয় চার্জ মওকুফ করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে সোমবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে জানানো হয়েছে, গত ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভবনে অগ্নিকাণ্ডের ফলে ফ্লাইট শিডিউলে ব্যাপক বিপর্যয় দেখা দেয়। এই পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন এয়ারলাইন্স অতিরিক্ত বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ গ্রহণ করে।

এমতাবস্থায়, দেশের বিমান চলাচল ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে ১৯ থেকে ২১ অক্টোবর, অর্থাৎ তিন দিনের জন্য, রাত ১২টা পর্যন্ত পরিচালিত অতিরিক্ত বিশেষ ফ্লাইটগুলোর আরোপযোগ্য চার্জ মওকুফের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বিমান সংস্থাগুলো কিছুটা আর্থিক স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন:

channel muskan ads