মঙ্গলবার ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সাফের আচরণে হতাশ বাফুফে, তিন ম্যাচে পাচ্ছেনা তারকাকে

সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে বিচিত্রসহ ঘটনা ঘটছে। এক ম্যাচের খেলা হচ্ছে দুই মাঠে, টুর্নামেন্টের মাঝপথে বদলে যাচ্ছে ভেন্যু। ছোট ভুলে বড় শাস্তি দেওয়া হচ্ছে ফুটবলারদের।

বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচের ৫৪ মিনিটে বাংলাদেশের ফুটবলার মোসাম্মৎ সাগরিকা সরাসরি লাল কার্ড দেখেছিলেন। নেপালের ডিফেন্ডার সিমরানও একই শাস্তি পেয়েছিলেন। লাল কার্ড দেখলে সাধারণত পরের ম্যাচে নিষিদ্ধ থাকেন সংশ্লিষ্ট ফুটবলার। রেফারি, ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে অনেক সময় এই শাস্তির মেয়াদ বৃদ্ধিও পেতে পারে।

সাফ এক্ষেত্রে বাংলাদেশ ও নেপালের ফুটবলারকে বড় শাস্তি দিয়েছে। দুই ফুটবলারকেই সমান তিন ম্যাচ নিষিদ্ধ ও ৫০০ ডলার করে জরিমানা করেছে।

সাফের বয়সভিত্তিক এই টুর্নামেন্টে এত বড় শাস্তি পেয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন হতাশ। শাস্তির বিপরীতে আপিল করলে বাফুফের  কয়েক শ’ ডলার জমা দিতে হবে। তাই বাফুফে সেই পথে হাঁটবে না।

সাগরিকাকে জরিমানা করলেও মূলত বাফুফেকে এই জরিমানা পরিশোধ করতে হবে। টুর্নামেন্টের স্বাগতিক হিসেবে সাফ বাফুফেকে আর্থিক অনুদান প্রদান করছে। সেখান থেকে এই জরিমানা কেটে রাখা হতে পারে।

আজ বাংলাদেশ পুনরায় ভুটানের বিপক্ষে খেলবে। এই ম্যাচেও থাকছেন না দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সাগরিকা। পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা। সেই ম্যাচে সাগরিকাকে ছাড়াই খেলতে হবে। ২১ জুলাই নেপাল-বাংলাদেশ ম্যাচটি টুর্নামেন্টের অলিখিত ফাইনাল হতে পারে।

মন্তব্য করুন:

channel muskan ads