বুধবার ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আর নেই

সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আর নেই
সাবেক সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, অর্থ ও ত্রাণমন্ত্রী এবং দিনাজপুর-৪ আসনের প্রাক্তন সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী (৮৩) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, কিডনিজনিত সমস্যা নিয়ে গত ১৩ দিন ধরে তিনি বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ রাতে ধানমন্ডির নিজ বাসভবনের সামনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং এরপর রাতেই তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।

একজন প্রথিতযশা রাজনীতিবিদ ও কূটনীতিক হিসেবে আবুল হাসান মাহমুদ আলী আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সর্বশেষ ২০২৪ সালের জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুতুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় সংসদ বিলুপ্ত হলে তিনি সংসদ সদস্য পদ হারান।

মন্তব্য করুন:

channel muskan ads