বুধবার ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সারা রাত নবজাতককে আগলে রাখল পথকুকুর

সারা রাত নবজাতককে আগলে রাখল পথকুকুর

যেখানে মানুষ তার নিষ্ঠুরতার চরম সীমায় পৌঁছে অবলা প্রাণীদের ডাস্টবিনে বা পুকুরে ছুড়ে ফেলতে দ্বিধা করে না, সেখানে একদল পথকুকুর যেন মনুষ্যত্বের এক অনন্য শিক্ষা দিয়ে গেল। ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় ঘটেছে এমনই এক বিস্ময়কর ঘটনা। কনকনে শীতে রেলওয়ে কলোনির শৌচাগারের বাইরে পরিত্যক্ত এক সদ্যজাত শিশুকে সারা রাত গোল করে ঘিরে পাহারায় ব্যস্ত ছিল একদল কুকুর।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, মাত্র কয়েক ঘণ্টা বয়সী শিশুটির শরীরে তখনো জন্মের রক্ত লেগে আছে। গায়ে নেই কোনো শীতবস্ত্র, পাশে নেই কোনো চিরকুট। হিমশীতল মেঝেতে পড়ে থাকা এই অসহায় প্রাণটিকে ঘিরে বেওয়ারিশ কুকুরগুলো তৈরি করেছিল সুরক্ষার এক নিখুঁত বৃত্ত। স্থানীয়রা জানান, ভোরের আলো ফোটার আগ পর্যন্ত কুকুরগুলো কাউকে শিশুটির ধারেকাছে ঘেঁষতে দেয়নি। এক প্রতিবেশী জানান, বাচ্চার কান্না শুনে তিনি ভেবেছিলেন পাশের বাড়ির কোনো শিশু হয়তো অসুস্থ, কিন্তু বাইরে এসে এমন দৃশ্য দেখবেন তা ছিল কল্পনাতীত।

মন্তব্য করুন:

channel muskan ads