বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সূত্রাপুর থানার ৪৩ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সূত্রাপুর থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আল আমিন গাজী এবং যুগ্ম আহবায়ক আসাদ হোসেন রুবেল।
অনুষ্ঠানে ৪৩ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সম্রাট আওরঙ্গ জেব ইবনে শফিক এবং সদস্য সচিব রাজিব হোসেন তনু’র নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন ৪৩ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বিপ্লব মাদবর এবং যুগ্ম আহবায়ক আফজাল হোসেন।
এছাড়াও দোয়া মাহফিলে ৪৩ নং ওয়ার্ড ও সূত্রাপুর থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। একইসাথে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।





