ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার অনবদ্য অভিনয় দিয়ে সিনেমাপ্রেমীদের মন জয় করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সক্রিয়। তার আনন্দ-বেদনা, ভালোলাগা-মন্দলাগা সবকিছুই তিনি ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি হলুদ শাড়ির বাহারে একগুচ্ছ ছবি পোস্ট করে তিনি আবারও নেটিজেনদের মুগ্ধ করেছেন। রঙিন শাড়িতে তার এই নতুন লুক ভক্তদের মাঝে আলোচনার জন্ম দিয়েছে।
সামাজিক মাধ্যমে পোস্ট করা এই ছবিগুলোতে জয়া আহসানের ফ্যাশন সচেতনতা এবং অনিন্দ্য সুন্দর রূপ আরও একবার ফুটে উঠেছে। সম্প্রতি তাকে হলুদ রাঙা শাড়িতে হাস্যোজ্জ্বল দেখা গেছে, যার সাথে ছিল কালো মিশ্র রঙের ছাপার সূক্ষ্ম কারুকাজ। শান্ত অভিব্যক্তিতে নিজেকে মেলে ধরে তিনি আবারও প্রমাণ করেছেন ফ্যাশনে তার নিজস্ব এক ধারা রয়েছে।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও জয়ার উপস্থিতি সবসময়ই প্রশংসিত। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতাতেও তিনি সমানভাবে জনপ্রিয়। শুধু পর্দায় নয়, রুচিশীল ফ্যাশন ভাবনাতেও জয়া আহসান বারবার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। শাড়ির প্রতি তার ভালোবাসা নতুন নয়। এর আগেও তাকে কৃষ্ণচূড়ার আবহে কারুকাজ করা ড্রাই ব্লু রঙের শাড়িতে দেখা গেছে। ওয়েস্টার্ন পোশাক হোক কিংবা ক্যাজুয়াল লুক— সব ক্ষেত্রেই জয়া নিজের স্বকীয়তা বজায় রেখে চলেন।
জয়া আহসান যতবারই নতুন রূপে নিজেকে মেলে ধরেন, ততবারই ভক্তদের নজর কাড়েন। তার সর্বশেষ হলুদ শাড়ির ছবি দেখে এক নেটিজেন সৃষ্টিকর্তার প্রশংসা করে লিখেছেন, “সৃষ্টিকর্তা আপনাকে যত্নে বানিয়েছেন।” আরেকজন লিখেছেন, “রঙিন শাড়িতে রূপের মায়া।” অনেকেই ভালোবাসার ইমোজি দিয়ে তাদের মুগ্ধতা প্রকাশ করেছেন।





