ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি এস এম সায়েম শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে, তাকে দেখতে যান ঢাকা-০৭ আসনে ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী এবং বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব হামিদুর রহমান হামিদ।
গতকাল ২৯ অক্টোবর, ২০২৫ইং তারিখে আলহাজ্ব হামিদুর রহমান হামিদ হাসপাতালে চিকিৎসাধীন এস এম সায়েমের শয্যাপাশে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময়ে তিনি সায়েমের চিকিৎসার বিষয়ে কর্তব্যরত চিকিৎসকদের সাথেও কথা বলেন।
হামিদুর রহমান হামিদ বলেন, “এস এম সায়েম আমাদের দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী। তার অসুস্থতার খবর শুনে আমি চিন্তিত। আমি মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করছি।” তিনি আরও বলেন, দুঃসময়ে দলের নেতাকর্মীদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।
এস এম সায়েমের পরিবারের সদস্যরা হামিদুর রহমান হামিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।





