শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

‘হেফাজতকে কতিপয় নেতা দলীয় স্বার্থে ব্যবহার করছেন’ রফিকুল ইসলাম মাদানীর অভিযোগ

‘হেফাজতকে কতিপয় নেতা দলীয় স্বার্থে ব্যবহার করছেন’ রফিকুল ইসলাম মাদানীর অভিযোগ
ছবি সংগৃহীত

অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এখন কয়েকটি ইসলামি দলের নেতাদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে অভিযোগ করেছেন তরুণ ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। তিনি মনে করেন, এতে হেফাজত তার মূল উদ্দেশ্য থেকে সরে এসেছে।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে রফিকুল ইসলাম মাদানী বলেন, হেফাজত যদি সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত হতো, তাহলে হয়তো ভালো হতো, কারণ তখন এই দোটানার মধ্যে থাকতে হতো না। তিনি উল্লেখ করেন, হাটহাজারীর কিছু নেতাসহ হেফাজতের একটি অংশ এখনও রাজনীতিবিমুখ থাকতে চায়, কিন্তু বর্তমানে যারা হেফাজত নিয়ন্ত্রণ করছেন, তারা সবাই সরাসরি গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে জড়িত। মাদানী বলেন, “এরা বিভিন্ন দলের—যেমন জমিয়ত, খেলাফত মজলিশ, নেজামে ইসলাম, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলন—এই অংশটার অধীনে এখন হেফাজত চলে গেছে। এ কারণে এখন বিভিন্ন বিষয়গুলো প্রকাশ হচ্ছে।”

হেফাজত কি প্রতিষ্ঠার উদ্দেশ্য থেকে সরে গেছে? এমন প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম মাদানী দৃঢ়ভাবে বলেন, “হেফাজত প্রতিষ্ঠার উদ্দেশ্য ব্যাহত হবে না, হয়ে গেছে। কারণ উত্থানের সময় যে প্রভাব ও শক্তি ছিল সেটি এখন হেফাজতের নাই। এটাই বাস্তবতা।” তিনি আরও যোগ করেন, হেফাজতের প্রভাবে বিগত সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো প্রভাবশালী ব্যক্তিও যেকোনো বিষয়ে হেফাজতের প্রতিক্রিয়ার কথা ভাবতেন। “তিনি একটা আইন করলে কিংবা কোনো বিষয়ে চুক্তি করলে হেফাজত কী করবে বা হেফাজত এ বিষয়ে কী ভূমিকা নেবে—এটা নিয়ে চিন্তা করতেন।”

মাদানী স্মরণ করিয়ে দেন, “হেফাজত যখন অরাজনৈতিক ভূমিকায় ছিল, তখন তারা আদর্শিক ও প্রভাবশালী সংগঠন হিসেবেই বিবেচিত হতো, ফলে সব রাজনৈতিক দল ওই সময় তাদের কাছে টানতে চাইতো। হেফাজত আমিরের অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রধানমন্ত্রীকেও চেষ্টা করতে হতো। আর এখন হেফাজতের আমির-মহাসচিবকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়।”

হেফাজতকে বিভিন্ন ইসলামি দলের নেতারা নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করছেন মন্তব্য করে মাদানী আক্ষেপ করে বলেন, “এখনকার হেফাজত ওই অবস্থা থেকে এ অবস্থায় কেন আসলো? এই যে রাজনৈতিক দলগুলো যারা বিভিন্ন ইসলামি দল করে আবার হেফাজতের সঙ্গেও জড়িত, তারা হেফাজতকে নিজেদের দলীয় স্বার্থে, দলীয় এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করে। বললে অনেকে কষ্ট পাবে, হেফাজত হয়ে গেছে এখন ‘গ

মন্তব্য করুন:

channel muskan ads